Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৯ লাখ রূপির গয়না চুরি ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি থেকে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি থেকে ৯ লাখ রূপির গয়না চুরি হয়েছে। কলকাতার রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে গয়না চুরির নেপথ্যে পরিচিত ব্যক্তিই বলে ধারণা করছে পুলিশ।
চুরির ঘটনায় খুবই হতাশা ব্যক্ত করেছেন ঋতুপর্ণা। তিনি বলেছেন, চুরি যাওয়া গয়নাগুলি তাঁর মায়ের। তাঁরও কিছু গয়না ছিল। ঋতুপর্ণা বলেছেন, এদিন তাঁর মা গয়নাগুলি দেখতে গিয়ে লক্ষ্য করেন, বাক্সগুলি ভাঙা অবস্থায় রয়েছে। তখনই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।
ঋতুপর্ণা বলেছেন, গয়নাগুলির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। কারণ, তাঁর মা এই গয়নাগুলি পেয়েছিলেন পারিবারিক সূত্রে। তিনিও আবার সেই গয়নাগুলি নাতিকে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। উল্লেখ্য, এর আগেও ঋতুপর্ণার লেক গার্ডেনের বাড়ি থেকে গয়না চুরি গিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.