Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঘামের দূর্গন্ধ দূর করার ৫ উপায়!

ghamগরমে ঘাম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন যাদের গরম, শীত সবসময় ঘাম হয়ে থাকে। ঘাম হওয়া খারাপ কিছু নয়,বরং ঘাম না হওয়াটাই খারাপ। কিন্তু কারো কারো ঘামে অধিক দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। মূলত এই দুর্গন্ধের পিছনে ব্যাকটেরিয়া দায়ী, যা ঘাম থেকে সৃষ্টি হয় এবং এই ব্যাকটেরিয়া পরবর্তীতে বিভিন্ন রোগের সৃষ্টি করে থাকে। ঘামের দুর্গন্ধ দূর করার জন্য বিভিন্ন ডিওডোরেন্ট ব্যবহার করেন অনেকেই। ডিওডোরেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, তারপর আবার প্রকট হয়ে উঠে ঘামের সমস্যা। চলুন, আজ জেনে নিই ঘামের দুর্গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায়।

১। বেকিং সোডা

বেকিং সোডা শরীরের ঘাম শুষে নিয়ে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে।
১ টেবিল চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। এটি আন্ডারআর্মসে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন একবার করুন। কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঘামের দুর্গন্ধের সমস্যা দূর হয়ে যাবে।
২। আপেল সাইডার ভিনেগার

ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ঘামের দুর্গন্ধ দূর করতে আপেল সাইডার ভিনেগার অতুলনীয়। এটি শরীরের পিএচ লেভেল ঠিক রেখে ঘামের দুর্গন্ধ দূর করে থাকে।
আপেল সাইডার ভিনেগার একটি তুলোর বলে ভিজিয়ে নিন। এবার এটি ঘাম হবার জায়গাগুলোতে ঘষুন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর শুয়ে ফেলুন। এটি দিনে দুইবার করুন।
কসুম গরম পানিতে এক কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে গোসল করুন। প্রতিদিন এভাবে গোসল করলে ঘামের দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে আসবে।
৩। লেবুর রস

লেবুর রস শরীরের পিএচ লেভেল কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না। যে সকল ব্যাকটেরিয়া শরীরে থাকে তাও মারা যায়। একটি লেবুকে দুভাগে ভাগ করে ফেলুন। এক অংশ দিয়ে বগলের নিচে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর গোসল করে নিন বা ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন, যত দিন পর্যন্ত ঘামের দুর্গন্ধ পুরো পুরি না দূর হয়।
আপনি সংবেদনশীল ত্বকের অধিকারী হন, তবে এক কাপ পানিতে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিন। এবার সেটি তুলোর বলে ভিজিয়ে ব্যবহার করুন। এভাবে প্রতিদিন ব্যবহার করবেন।
৪। টমেটো

টমেটোর অ্যান্টিস্পেটিক উপাদানসমূহ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে ঘাম থেকে আর দুর্গন্ধ সৃষ্টি হতে পারে না।
৭/৮ টি টমেটোর রস বের করে নিন। এবার এক বালতি পানিতে টমেটোর রস দিয়ে দিন। এই পানি দিয়ে গোসল করুন। এটি প্রতিদিন করুন। কিছুদিনের মধ্যে ঘাম হতে দুর্গন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। প্রতিদিন দুই গ্লাস টমেটোর জুস খান, এটিও ঘামের দুর্গন্ধ দূর করে দেবে।
৫। শালগম

শালগমের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাক্টেরিয়া মেরে ফেলে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে থাকে। এছাড়া শালগমে আছে ভিটামিন সি যা শরীরের অন্যান্য গন্ধ দূর করে থাকে।
শালগমের রস করে নিন। এবার তুলোর বলে শালগমের জুস ভিজিয়ে ঘাম হবার জায়গাগুলোতে ঘষুন। শুকিয়ে আসলে কুসুম গুরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনাকে ১০ ঘন্টা পর্যন্ত ঘামের দুর্গন্ধ হাত থেকে রক্ষা করবে।

Leave A Reply

Your email address will not be published.