Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম নগরীতে ১৫৪০পিস ইয়াবাসহ অাটক ২

PicsArt_1440232233498রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে রাহাত্তারপুল ও কর্ণফুলী সেতু এলাকা থেকে ১৫৪০ পিস ইয়াবাসহ ২ জনকে অাটক করেছে নগরের দুটি থানার পুলিশ। কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে ৬’শ পিস ইয়াবাসহ আব্দুল করিম (৩৫) নামে ১জনকে এবং একই দিনগত রাতের সোয়া ১টার সময বাকলিয়া থানাধীন কর্ণফুলী সেতু এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ মো.আব্দুল হামিদ(৫০) নামের অারেকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আব্দুল করিম চান্দগাঁও থানার হামিদচর এলাকার খুইল্যা মিয়ার ছেলে এবং অাব্দুল হামিদের বাড়ি কক্রবাজারে।

নগরীর চান্দগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শহীদুল ইসলাম জানিয়েছেন, অাটককৃত অাসামী আব্দুল করিম একজন পেশাদার ইয়াবা বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল করিমের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

এদিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানিয়েছেন, নিয়মিত অভিযানে কর্ণফুলী শাহ অামানত সেতু এলাকায় কক্সবাজার জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়াতে অাটককৃত অাসামী আব্দুল হামিদের শরীরে তল্লাশি চালিয়ে পায়ুপথে রাখা ৯৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসিন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.