Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে সার কারখানার অ্যামোনিয়া গ্যাস পাইপে লিক; অসুস্থ হয়ে ৪০ জন হাসপাতালে

ctg 24ডেস্ক রিপোর্ট: বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারায় ইউরিয়া সার কারখানার আশপাশে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন, ৪০ জনকে এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পতেঙ্গা ও হালিশহর পর্যন্ত বাতাসে অ্যামোনিয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক দোলন আচার্জি জানিয়েছেন একটি সিলিন্ডার বিস্ফোরণে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে রিজার্ভের পাইপে লিক দেখা দেয়াতে অ্যামোনিয়া ছড়িয়ে পড়েছে।
কারখানার এলাকার এক কিলোমিটারের মধ্যে যারা ছিলেন তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.