চট্টগ্রামে ওষুধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের ২৭ হাজার টাকা জরিমানা ও সিলগালা

রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় ৪টি ওষুধের ফার্মেসীকে লাইসেন্স না থাকা, অনুমোদনহীন ওষুধ রাখা ও মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার অভিযোগে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অাকস্মিক অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ অভিযানের সময় ২টি ওষুধের ফার্মেসীকে একই অপরাধ বেশী থাকায় সিলগালাও করে দেওয়া হয়েছে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানিয়েছেন, নগরীর আগ্রাবাদ ও বাদামতলি এলাকায় অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে নিউ জনতা ফার্মেসীকে ১০ হাজার টাকা, ড্রাগ লাইসেন্স না থাকায় সাইফ ফার্মেসীকে ১০ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে এম এন্ড এন ফার্মেসীকে ২ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় সাইফ ফার্মেসীর মালিককের অন্য আরেকটি ফার্মেসীর শাখাকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের সময় দিয়ে অালমেটাম দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অপরাধের ওজন ভারী থাকায় এ অভিযানে ওই এলাকার শুভ হোমিও হল এবং সাইফ ফার্মেসির প্রথম শাখাকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ অভিযান ধরনের অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশেরপত্র/এডি/আর