Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দলের ঈদ

স্পোর্টস ডেস্ক:
হাসিম আমলা, বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিনিই ছিলেন অধিনায়ক। আর টেস্ট দলের অংশ বলে বাংলাদেশেই পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে ঈদের জামায়াত আদায় করেন দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটাররাও তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের জামাত ছিল সকাল সাড়ে আটটায়। দক্ষিণ আফ্রিকা দলে তিনজন মুসলিম রয়েছেন। তাদের মধ্যে টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি।

Leave A Reply

Your email address will not be published.