Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

বাঁশখালীনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের বাশঁখালী এলাকায় বেসরকারি খাতে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এক সংঘর্ষে অন্তত দুইজন মারা গেছে। জানা গেছে, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে এলাকার জনমত বিভক্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে উত্তেজনা চলার পর আজ তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাসিন্দারা সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে একই জায়গায় সমাবেশ ডাকলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। এরপরেও দু’পক্ষ সেখানে সমবেত হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়, এরপরে পুলিশও সেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তারা দু’জনের মৃতদেহ পেয়েছে। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এর পক্ষে বিপক্ষে বাঁশখালীতে সংঘর্ষের পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.