Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে ছাত্র.লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগ শাখার উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে ০৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগ শাখার উদ্যোগে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে।
উক্ত র‌্যালিটি সকাল ১১ টায় চরভদ্রাসন সরকারি কলেজ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ ও সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা আ.লীগ কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ খান।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনার মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক মোঃ গোলাম মোস্তফা হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মোঃ আবু নাইম, চরভদ্রাসন কলেজ শাখার ছাত্রলীগ নেতা মোঃ দিন ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন ও ছাত্রলীগ নেতা মোঃ নাজমুল হোসেনসহ প্রমূখ।
পরে, আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে কেক কেটে ও পরস্পরের মধ্যে মিষ্টি খাওয়ানো এবং বিতরনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.