Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে দুই ধর্ষকের মোটর সাইকেল জব্দ

faridpur disফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের স্কুল ছাত্রী দুই বোনকে ধর্ষন ও ভিডিও চিত্র প্রকাশের মামলায় গতকাল বুধবার দুপুর ২ টায় ধর্ষক গোষ্ঠীর বাড়ী বাড়ী অভিযান চালান পুলিশ। চরভদ্রাসন থানার এস.আই. স্বপন কুমার এবং এ.এস.আই. মনিরুজ্জামনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কোনো আসামী খুঁজে পায়নি বলে জানান। তবে স্কুল ছাত্রী দু’জনকে জোর করে উঠিয়ে নেওয়া ২ ধর্ষকের মোটর সাইকেল দু’টি জব্দ করেছেন পুলিশ। জব্দকৃত মোটর সাইকেল দুটি হলো- একই গ্রামের বাদশা খানের পুত্র ধর্ষক উজ্জল খান (২৫) ও আরেক ধর্ষক নূর ইসলাম বেপারীর পুত্র ইলিয়াছ বেপারী (২০) এর ব্যবহৃত মোটর সাইকেল।
জানা যায়, পুলিশের অভিযান চলাকালে ধর্ষক চক্রের বাড়ীতে কোনো পুরুষরা ছিলেন না। ধর্ষক উচ্চল খানের বাড়ীতে তার ব্যবহৃত ১০০ সিসি টিভিএস মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ জব্দ করেন। অপর ধর্ষক ইলিয়াছ বেপারীর বাড়ীতে তার ব্যবহৃত ১০০ সিসি ডায়াং মোটর সাইকেলটিও জব্দ করেন পুলিশ। এসব মোটর সাইকেলের কোনো বৈধ কাগজপত্র নেই। এদিকে স্কুল ছাত্রী দু’বোনের ডাক্তারী পরীক্ষা, ভিসেরা পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ডের পর গতকাল বুধবার বাড়ী ফিরেছেন বলেও জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.