Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা সম্পন্ন

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ইং এ্যাডভোকেসী ও প্লানিং সভা সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষ্যে, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব পারভেজ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় উক্ত সভার সভাপতিত্ব করেন। সভায় উপজেলা স্বাস্থ্য ই.পি.আই কারিগরি কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও সভায় এসময় উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের গ্রাম গুলোতে মাইকিং এর মাধ্যমে বিশেষ ভাবে প্রচার প্রচারনা ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো এবং অবহিতকরনের উপড় বিশেষ ভাবে জোড় দিয়ে উক্ত সভায় আরও বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ হাই মোল্যা, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলিসহ স্থানীয় বিভিন্ন এন.জি.ও প্রতিষ্ঠান ও পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্য প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.