Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

trainবিডিপি ডেস্ক: সেলফি তোলা বর্তমানে অনেকের নেশায় পরিণত হয়েছে। অনেকে ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে মারাও গেছে। তবুও ‘সেলফিবাজ’রা বেপরোয়া। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের চমকে দিতে ব্যতিক্রমী স্থানে সেলফি তোলার চেষ্টা করে তারা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের ফোসান এলাকায়। ১৯ বছর বয়সী এক কলেজছাত্রী চলন্ত ট্রেনের গা ঘেঁষে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ এপ্রিল। স্থানীয় স্টেশনের ম্যানেজার জানান, কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। সামনে একটি ট্রেন আসতে দেখে ওই তরুণী ছুটে গিয়ে ট্রেন লাইনের উপর দাঁড়ায়। তার উদ্দেশ্য ছিল ট্রেন যখন একেবারে তার গা ঘেঁষে চলে যাবে তখন সেলফি তুলবে। সবাই তাকে নিষেধ করলেও শোনেনি সে পাত্তা দেয়নি। ট্রেনটি বার বার হর্ণ বাজালেও মেয়েটি সরতে রাজি হয়নি। সেলফি সে তুলবেই। কিন্তু শেষ পর্যন্ত তার আর সেলফি তোলা হয়নি। ট্রেনের ইঞ্জিনের বাতাস তাকে টেনে ভেতরের দিকে নিয়ে যায়। মুহুর্তেই কাটা পড়ে মৃত্যু হয় তার। এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সেখানে উপস্থিত কয়েকজন লোক। এপি।

Leave A Reply

Your email address will not be published.