Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চলে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিতো

স্পোর্টস ডেস্ক:
চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিতো। রোববার পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জিতোর সাবেক ক্লাব সান্তোস এই খবর নিশ্চিত করেছে। ব্রাজিলের দুই বার বিশ্বকাপজয়ী ফুটবলার জিতোর মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্ব জয়ের পিছনে বড় অবদান ছিল তার। মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ফুটবল সম্রাট পেলের দীর্ঘদিনের ক্লাব ও জাতীয় দল সতীর্থ জিতো ১৯৬২ বিশ্বকাপের ফাইনালে গোলও করেছিলেন। চিলি বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ওই ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ১৯৬২ ও ১৯৬৩ সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেজও জিতেছিলেন জিতো। অবসরের পর সান্তোসের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কাজ করেন তিনি। তার জন্যই মূলত, রবিনহো ও নেইমার সান্তোসে যোগ দেন।

Leave A Reply

Your email address will not be published.