Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাঁদপুরে পেট্রলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু ঢামেকে

Burn- unit dmcস্টাফ রিপোর্টার:

চাঁদপুরে চলন্ত ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় দগ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন খোরশেদ আলম (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার রুবেল (২৫) এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গত ১৮ মার্চ চট্টগ্রাম থেকে খুলনাগামী কাগজবহনকারী চলন্ত ট্রাকটিতে চাঁদপুর ফেরিঘাটের নিকটে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক জাহাঙ্গীর আলম মারা যান। এ ঘটনায় দগ্ধ আরও তিন জনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি হলে ২২ মার্চ ট্রাক মালিক খন্দকার শরিফুল ইসলাম মারা যান।

Leave A Reply

Your email address will not be published.