Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার্লি চ্যাপলিনের বেশে বিদ্যা

বিনোদন ডেস্ক :
মাত্র এক মাস আগেই বলিউড অভিনেত্রী বিদ্যা বালান কিংবদন্তি চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। আর এখন কিনা তার এই ইচ্ছে পূরণের পথে হাত বাড়িয়ে দিলেন মালয়লাম নির্মাতা আর সারথ। ‘মি. ইন্ডিয়া’ সিনেমায় শ্রীদেবী অনেক আগেই চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করে বিদ্যার মন জয় করে ফেলেছিলেন। আর তাকে দেখেই তো চার্লি চ্যাপলিন হবার সাধ জেগেছে বিদ্যার। এবারে তাই মালয়লাম নির্মাতা আর সারথ হিন্দি সিনেমায় বিদ্যাকে চার্লি চ্যাপলিন হিসেবে হাজির করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিনেমাটি অবশ্য চার্লি চ্যাপলিনের জীবনী অবলম্বনে নির্মাণ করা হবে না, বরং ফিকশন ধাঁচেই নির্মিত হবে এই সিনেমাটি। চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বিদ্যাও কিন্তু দারুণ উচ্ছ্বসিত। এর আগে বিদ্যার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘হামারি আধুরি কাহানি’।


Leave A Reply

Your email address will not be published.