Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চিকুনগুনিয়ার ব্যাপারে জনসচেতনতা প্রয়োজন: মেয়র আনিসুল

সম্প্রতি দেশজুড়ে প্রকোপ আকার ধারণ করেছে মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া। এ নিয়ে রাজধানীসহ সারা দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছেন। অনেকে আবার সিটি কর্পোরেশনের অবহেলা আর দায়িত্বকে দোষারোপ করছেন। তবে এ সমস্যা সমাধানে রাজধানীবাসীকেই সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর নগর ভবনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, অনেকেই অনেকভাবে সিটি কর্পোরেশনকে দায়ী করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এডিস মশা নগরীর ময়লা পানি বা ড্রেনে জন্ম নেয় না। এডিস মশা জন্ম নেয় বাসার ফ্রিজের পানি, এসি, সানসেট, ফুলের টবে। তাই এ বিষয়ে নগরবাসীকে আরো সচেতন হওয়ার তাগিদ দেন মেয়র।

এসময় মেয়র আরো বলেন, যেহেতু এই ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার উৎপত্তি এবারই প্রথম। তাই আগামীতে যেন এর প্রভাব আর না পরে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.