Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চিতলমারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ জাল টাকা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জালনোট উদ্ধার করেছে।
গতকাল বিকেলে চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই মাদকদ্রব্য উদ্ধার করে। বাবুল শেখ ওই গ্রামের আবদুল হাকিম শেখের ছেলে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, চার হাজার পিচ ইয়াবা, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩ লাখ নগদ টাকা, এক কেজি গাঁজা ও ২২ হাজার টাকার জাল নোট।
বাগেরহাটের চিতলমারী থানার ওসি দিলিপ কুমার সরকার জানান, মাদকদ্রব্য বিক্রেতা বাবুল শেখ ইয়াবাসহ মাদকের বড় একটি চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল শেখ পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য ও জাল টাকা উদ্ধার করা হয়। মাদক সিন্ডিকেটের হোতা বাবুল শেখকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে ওসি জানান।
স্থানীয়রা জানায়, এই বাবুল শেখ চিতলমারী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.