Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনে নৌকা বাইচে দুটি বোট ডুবে ১৭ জন নিহত

চীনের দক্ষিণাঞ্চলে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় সরু লম্বা দুটি ড্রাগন বোট ডুবে প্রায় ৬০ জন পানিতে পড়ে যায় এবং ১৭ জন প্রাণ হারিয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

গিলিন এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে। খবর এএফপি’র।

Leave A Reply

Your email address will not be published.