Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চীনে ভয়াবহ অগ্নিকান্ড: ৯ জনের প্রাণহানি

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরে গতকাল শনিবার সকালের দিকে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি ঘটেছে ও আহত হয়েছে এক ব্যক্তি।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। সিনহুয়া বলছে,শনিবার সকালের দিকে বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। সিনহুয়া বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ও তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.