Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’

চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’
চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’

বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১৭ জুলাই। ছবিটি হয়েছিল ব্লকবাস্টার। এই ছবির পর থেকে বলিউডে ‘ভাইজান’ খেতাব পান ছবির সুপারস্টার সালমান খান। আগামী শুক্রবার ছবিটি চীনে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ভারতের জাতীয় সম্প্রচার ও পরিবেশক সূত্র। কবির খান পরিচালিত এ ছবিতে আরো আছেন কারিনা কাপুর খান।

ছবিটির বিষয়ে চীনের গণমাধ্যম সিনহুয়া জানায়, ছবিটি চীনের বাজারের মুক্তির বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে চীনের জাতীয় আর্ট একাডেমির গবেষক ডিং ইয়াপিং বলেন, আমরা হলিউড এবং বলিউডের ছবি থেকে তাদের নির্মাণশেলী শেখার চেষ্টা করি। তাদের ভাবনাগুলো আমাদের মাঝে সম্প্রসারিত করার চেষ্টা করি। সোজা কথা, আমরা তাদের কাছ থেকে শিখি। আর তাই আমরা ভালো কিছু ছবি আমাদের দেশে প্রদর্শনের অনুমতি দিই।

উল্লেখ্য, এর আগে আমির খানের ছবি ঝড় তোলে চীনের বাজারে। আমিরের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ চীনে ব্লকবাস্টার হিট হয়।

Leave A Reply

Your email address will not be published.