Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চুকনগরে বাসের ধাক্কায় নিহত ১ঃ আহত ৫

সড়ক দুর্ঘটনা
চুকনগর (খুলনা)প্রতিনিধি ॥ চুকনগরে বাসের ধাক্কায় একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর হাসানিয়া দাখিল মাদ্রাসার টার্নিং মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেপরোয়া গতি সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা জ-১১-০০৩৬ ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সাজোরে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রী কারিমুল (১২) বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। বাসটিও পাল্টি দিয়ে মহাসড়কের পার্শ্বে ধানের ক্ষেতে পড়ে যায় এবং ভ্যানটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। ভ্যান চালক মেহেদী হাসান (১৮) ও বাসযাত্রী ৪জনসহ মোট ৫জন গুরুতর আহত হন। নিহত কারিমুল ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের শাহাবুদ্দিন গাজীর পুত্র। অন্যান্য আহতরা হলেন হাবিবুল্লাহ (৩৫), এসএম ফজলুল হক (৫৫), মোঃ শাওন (১২), মোঃ ইকবাল (২৫)। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফ্যায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে ফাঁড়ী পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহতদের মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই সাফুর আহম্মেদ জানিয়েছেন ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত মেহেদীর অবস্থা আশংঙ্কাজনক ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মোঃ জিয়ায়ুর রহমান, চুকনগর, খুলনা
মোবা: ০১৯৯০-৯৪৪৫৯৮

জে -থাটিন/বিপি

Leave A Reply

Your email address will not be published.