Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চুয়েটে ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর

CUETচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। মঙ্গলবার দুপুরে গণমাধ্যামে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- ভর্তি কমিটির সভাপতি এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হযরত আলী, কমিটির সদস্য স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক. ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী এবং কমিটির সচিব রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.