Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চেয়ারপারসনের উপদেষ্টা পদ ছাড়ছেন শাহজাদা মিয়া

dscf6138khaledur rahman | বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ ছাড়ছেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া। ‘এক নেতা এক পদ’ দলীয় চেয়ারপার্সনের ঘোষিত এ সিদ্ধান্তের পর তিনি উপদেষ্টা পদ ছাড়ছেন বলে শাহজাদা মিয়ার ঘনিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বর্তমানে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন শাহজাদা মিয়া । সম্প্রতি ঘোষিত বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে মনোনীত করা হয়।

সূত্র জানায়, কেন্দ্রিয় কমিটি গঠনের পর সারাদেশে জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠনের তোড়জোড় চলছে। সে অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপিরও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ অক্টোবর ফরিদপুর শহরের অম্বিকা হলে জেলা বিএনপির তৃণমূলের সভা আকস্মিকভাবে বাতিল হওয়ার পর গত ৩০ নবেম্বর ঢাকাস্থ ভাষানি হলে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল সভা। এখন যেকোন মুহুর্তে কেন্দ্র হতে নতুন কমিটির ঘোষনা আসতে পারে বলে দলীয় সূত্র জানায়।

জানা গেছে, চেয়ারপারসনের উপদেষ্টা পদে থাকলে জেলা কমিটিতে আর থাকতে পারবেন না শাহজাদা মিয়ার। উদ্ভুত পরিস্থিতিতে শেষমেষ চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকেই ইস্তফা দিবেন তিনি।

তবে এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের নিকট কোন মন্তব্য করতে রাজি হননি শাহজাদা মিয়া।

 

Leave A Reply

Your email address will not be published.