Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চ্যানেল আই ক্ষুদে গান রাজ প্রতিযোগিতার সেরা-২ ঐক্যজিৎকে সংবর্ধনা দিল রুহিয়াবাসী

মজহারুল ইসলাম বাদল, রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাট প্রগতি সংঘ মাঠে ১৮ মে সন্ধ্যায় চ্যানেল আই ক্ষুদে গান রাজ প্রতিযোগিতার সেরা-২ ঐক্যজিৎকে তার পরিবার ও রুহিয়াবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী পরেশ চন্দ্র সেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল, মোঃ আনছারুল হক সাবেক সহ-সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা বি.এন.পি, অনিল কুমার সেন চেয়ারম্যান ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন, মোঃ মনিরুল হক বাবু চেয়ারম্যান ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ নূর ইসলাম নূরু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ ২০ নং রুহিয়া পশ্চিম, মোঃ শামসুল আলম সাধারণ সম্পাদক ২০ নং রুহিয়া পশ্চিম বি.এন.পি, রামকৃষ্ণ রায় সভাপতি রুহিয়া থানা জাতীয় পার্টি। সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে ঐক্যজিৎ নাচে গানে মাতিয়ে তোলেন সংবর্ধনায় আসা দর্শক ও শ্রোতাদের। দর্শক ও শ্রোতাদের অনুরোধের গানো করেন ঐক্যজিৎ। উক্ত সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শপথ।

Leave A Reply

Your email address will not be published.