ছবিতে তুরস্কে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল থেকে আত্মসমর্পণ করতে শুরু করেন তুরস্কের সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা।
তুরস্কের আতাতুর্ক এয়ারপোর্টে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর একাংশ।
এশীয় ও ইউরোপীয় অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলো বন্ধ করে দেন সেনা সদস্যরা। এ সময় তারা সামরিক গাড়ি ব্যবহার করে দুই স্তরের বেরিকেড তৈরি করেন।
সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা দখল করে নেয় সরকারি টেলিভিশন। এ সময় সেখানে অবস্থানকারী বেসামরিক লোকেরা নিরাপদ আশ্রয় হিসেবে বিভিন্ন যানবাহনের পাশে অবস্থান নেন।

অভ্যুত্থানবিরোধী জনস্রোত
তাসকিম স্কয়ারে সেনা-নিয়ন্ত্রণের বিরুদ্ধে এরদোয়ানের সমর্থকরা
পথে অভ্যুত্থানবিরোধী জনতা