Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছাগলনাইয়ায় স্বর্ণব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় স্বর্ণালংকারব্যবসায়ী জসিম উদ্দিনকে কুপিয়ে দোকানের চাবি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ মজুমদার জানান, ছাগলনাইয়া হাজিবী জামান মার্কেটের পাটোয়ারী জুয়েলার্সের স্বর্ণব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার দোকান বন্ধ করে। রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশা করে বাড়ি যাওয়ার পথে উপজেলা চত্বর এলাকায় ৫-৭ জন দুর্বৃত্ত তাকে উপর্যপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ব্যাগে দোকানের চাবিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিলো। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, ব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তার হাতে কোপের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Leave A Reply

Your email address will not be published.