Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছুটি শেষে ‘রাজধানীতে ফিরছে’ কর্মব্যস্ত মানুষ

eid 2নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। ভিড় এড়াতে ছুটির একদিন হাতে রেখে আগেভাগেই কর্মস্থলে ফিরে আসছেন অনেকেই। ঈদে রাজধানীতে ফেরা মানুষের চাপ আরও বাড়বে বলেও মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দীর্ঘ ৯ দিনের ঈদ ছুটি কাটাতে মাসের প্রথম দিন থেকেই ঢাকা ছাড়ে মানুষ। পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে লম্বা ছুটি শেষে এখন ঢাকা ফিরতে শুরু করেছে তারা।
ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে নামে দক্ষিণবঙ্গের ঈদ ছুটি কাটাতে যাওয়া মানুষজন। রোববার থেকে খুলবে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
সরকারি হিসেবে ৯ দিন ছুটির আজ শেষ দিন। যাত্রা পথের ঝুট ঝামেলা এড়াতে একদিন আগেই নগরবাসীর তাই কর্মস্থলে ফেরা। শনিবার রাতে ঢাকা ফিরবে নারীর টানে বাড়ী যাওয়া অধিকাংশ মানুষ। রোববার থেকে বাড়তে থাকবে ঢাকা ফেরার এ চাপ। এ সপ্তাহের মধ্যেই হয়তো কর্মচাঞ্চল্য ফিরবে রাজধানী ঢাকার।

Leave A Reply

Your email address will not be published.