Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জন আব্রামের সাথে শ্র“তি হাসানের ছবি

বিনোদন ডেস্ক:20130414136592081390141662
‘রামাইয়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেইে আলোচনায় আসেন কমল হাসান কন্যা শ্র“তি হাসান। এর আগে অবশ্য দক্ষিণ ভারতীয় অনেক ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে গত এক বছর ধরে বলিউডেই নিয়মিতো হবার জন্য দক্ষিণ ভারতের ছবি ছেড়ে দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে নতুন প্রায় হাফ ডজন বলিউডি ছবি। এসব ছবিতে বলিউডের জনপ্রিয় ও শীর্ষ অভিনেতাদের বিপরীতেই দেখা যাবে তাকে। তবে নতুন বছরের প্রথম ছবি হিসেবে শ্র“তি হাসান এরই মধ্যে কাজ শেষ করেছেন ‘রকি হ্যান্ডসাম’-এর। এই ছবিটি পরিচালনা করছেন নিশিকান্ত কামাত। ছবিতে জন আব্রহামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। গানটিতে জনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সম্প্রতি ছবির সর্বশেষ গান হিসেবে এর দৃশ্যধারণ হয় বেশ গোপনে। শুধুমাত্র একটি সাদা রঙা টাওয়াল পড়ে গানটিতে পারফরম করেছেন শ্র“তি। চারনার জন্য এই গানটি আগামী কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে। এই ছবিটির গল্প গড়ে উঠেছে ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে একজন তরুণের অবস্থান গ্রহণকে কেন্দ্র করে। ছবিটি প্রযোজনাও করেছেন জন আব্রাহাম। ছবিটি আসছে ফেব্রয়ারির ৫ তারিখ মুক্তি পাবে বলে জানা গেছে। জন আব্রাহামের সঙ্গে রগরগে গানে কাজ করা প্রসঙ্গে শ্র“তি বলেন, কাজ করতে গিয়ে যে কোন ধরনের দৃশ্যে আমি কাজ করতে প্রস্তুত। জনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে অনেক ভাল লেগেছে। কারণ তিনি আমারও অনেক প্রিয় একজন অভিনেতা। আমার মনে হয় এ গানটির পাশাপাশি ছবিটিও সবাই উপভোগ করবে দারুণভাবে।

Leave A Reply

Your email address will not be published.