Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতিসংঘে আজ দুটি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধানমন্ত্রী

pm

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরে আজ বুধবার দুটি অ্যাওয়াড গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতিসংঘ সদর দফতরের ইউএন প্লাজায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতিসংঘ উইমেন ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্ক রয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ৭১তম অধিবেশনে ভাষণ দেবেন।

Leave A Reply

Your email address will not be published.