Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতীয় পুরস্কার পাইনি বলে বেশ দুঃখ হয়: শাহরুখ খান

ছবি: শাহরুখ খানবিনোদন ডেস্ক: জীবনে এখনও এমন কোনও ছবি করিনি ‌যাকে জাতীয় পুরস্কার দেওয়া ‌যায়। নিজের এতদিনের অভিনয় সম্পর্কে এরকমই মূল্যায়ন করলেন শাহরুখ খান।

জাতীয় পুরস্কার সম্পর্কে শাহরুখকে প্রশ্ন করা হলে কিং খান বলেন, জীবনে অনেক সম্মান পেয়েছি। ‌যদি এখনও জাতীয় পুরস্কার না পাই তা হলে বুঝতে হবে আমি ওই সম্মানের ‌যোগ্য নই। তবে আমি মনে করি না এখনও প‌র্যন্ত ‌যা অভিনয় করেছি তাতে জাতীয় পুরস্কার পাওয়ার মতো কোনও উপাদান ছিল না। পুরস্কার পাওয়ার দিকে তাকিয়ে অভিনয় করি না।

সিনে‌যুগ আয়োজিত ইন্ডিয়ান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শাহরুখ। কিং খান বলেন, পুরস্কার পেতে আমিও ভালোবাসি। আমি অভিনেতা হতে চেয়েছিলাম। সেটা হয়তো হয়েছি। প্রত্যেক শিল্পীই চান তাঁর কাজ স্বীকৃতি পাক। ‌যখনই কোনও পুরস্কার পেয়েছি তখন তাকে সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই ভেবেছি। এখনও কোনও জাতীয় পুরস্কার পাইনি বলে বেশ দুঃখ হয়।

Leave A Reply

Your email address will not be published.