Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতীয় শিশু দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে তেঁতুলিয়ায় র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতা

মমতাজ আলী, তেঁতুলিয়া: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৮-তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতা হয়। উক্ত র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করে উপজেলা প্রশাসন তেঁতুলিয়া।

তেঁতুলিয়া চৌরাস্তা থেকে শুরু করে মডেল থানা পর্যন্ত প্রায় ২ কি.মি রাস্তা জুড়ে চিত্রাংকন প্রতিযোগীতা হয়। র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতায় উপজেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজি মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.