Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের ভাই গ্রেফতার

সিলেটে অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী জঙ্গি ফয়জুর হাসানের ভাই এনামুল হককে ফয়জুর হাসানের ব্যবহৃত ট্যাব ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর হাসান। হামলার পর শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ফয়জুরের বাবা-মা থানায় আত্মসমর্পণ করে।

Leave A Reply

Your email address will not be published.