Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাভির প্রশংসায় ইভান রাকিটিক

s-2
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিটিক সাবেক স্পেন জাতীয় দলের ফুটবলার জাভি হার্নান্দেজের প্রশংসা করে বলেছেন তার মতো দ্বিতীয় ফুটবলার আর পাওয়া যাবে না। এই মৌসুমে সেভিয়া থেকে বার্সায় যোগ দেওয়া রাকিটিক এভাবেই দীর্ঘসময় ক্লাবে সাফল্যের সঙ্গে থাকা জাভির প্রশংসা করলেন। রাকিটিক বলেন, ‘জাভির সঙ্গে কারো তুলনা করা চলে না। তিনি একজন পরিপূর্ন ফুটবলার। তিনি শুধু বিশ্বের একজন সেরা ফুটবলারই না, তিনি অধিনায়ক ও একজন মানুষ হিসেবেও অসাধারণ। তার মতো অন্য কেউ হতে পারবে না।’ তিনি আরো বলন, ‘জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার মত ফুটবলাররা মাঠের খেলাকে অনেক সহজ করে দেয়। তারা তাদের ক্যারিয়ারে সবকিছুই জিতেছে। তবে এখনও তারা আরো চায়। যে কেউ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তাদের সঙ্গে থেকে আমিও এখানে আমার খেলার উন্নতি করতে পারব।’

Leave A Reply

Your email address will not be published.