Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জামালগঞ্জে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৫ মার্চ উপজেলা নির্বাহী অফিসার এস.এম শফি কামালের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতা দিবসে অনুষ্ঠানাধি নিয়ে আলোচনা পর্যালোচনার পর দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে কমিটি, উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম (ঝুনু), ভাইস চেয়ারম্যান রশিদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামিম, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুজ্জামান, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.