Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জামালপুরে একইসঙ্গে মৃত্যু যমজ দুই বোনের

%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-jamalpur

জামালপুর সংবাদদাতা: ঈদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাদিয়া ও সাদিয়া নামের নয় বছরের দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় দুই বোন। সকলের অজান্তে খেলতে খেলতে দুই বোন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে করে কোথাও তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে পুকুরে দুই বোনের দেহ ভেসে ওঠে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা সেলিম মিয়া কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, আমরা বাড়ির ভেতরে কথা বলছিলাম। সকলের অজান্তে মাইয়া দুইডা পানিতে পইরা গেছে। তোমরা আমার মাইয়া দুইডারে আইনা দেও?

Leave A Reply

Your email address will not be published.