Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাহিদের উড়ামনে এলভিন

b-4বিনোদন ডেস্ক:
জাহিদ হাসান পরিচালিত ও অভিনীত ধারাবাহিক নাটক ‘উড়ামন’-এ যুক্ত হলেন তাসনুভা এলভিন। এতে বৈশাখী চরিত্রে দেখা যাবে তাকে। তিনি এখন সিরাজগঞ্জে কাজ করছেন।
নাটকটি প্রসঙ্গে এলভিন বলেন, ‘সিরাজগঞ্জে এসেছি ১ মে রাতে। এখানে চার-পাঁচদিন কাজ করবো। আমার চরিত্রটি গ্রামের মেয়ের। এর আগে জাহিদ ভাইয়ের সঙ্গে গত ঈদে ‘আমি গুম হতে চাই না’ নাটকে অভিনয় করেছিলাম। তার সঙ্গে আবার কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে।’ নাটকটি লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল। এতে আরও অভিনয় করছেন নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, হাসিন, শামীম জামান, কেয়া চৌধুরী প্রমুখ। আরটিভিতে প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ‘উড়ামন’।

Leave A Reply

Your email address will not be published.