Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিয়ানগরে ব্যয় বহুল মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

zianagar-moshjid-photo-1কেফায়েত উল্লাহ, জিয়ানগর(পিরোজপুর)প্রতিনিধি: জিয়ানগরে সব চেয়ে ব্যয়বহুল ও দৃষ্টি নন্দন মসজিদের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার দক্ষিন কালাইয়া গ্রামের মিল বাড়ী জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। মসজিদটির প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা। মসজিদটি প্রাচীন ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে নির্মান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হক, মসজিদটির ইমাম মাওলানা আনিসুল হক, আবু হানিফ হাওলাদার, শাহজাহান হাওলাদার, মাওলানা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, সিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ তাজাম্মুল হোসেন। দুবাই প্রবাসী মতিউর রহমান শাহিনের মাধ্যমে মসজিদটি নির্মানে অর্থ সহায়তা প্রদান করছেন দুবাইর সাইদ আহম্মেদ মোহমেদ আল মুহাইরি।

Leave A Reply

Your email address will not be published.