Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জীবননগর পৌরসভার রাস্তার সংস্কার কাজ বন্ধ

জীবননগর প্রতিনিধি:
জীবননগর পৌরসভাবাসীর দীর্ঘদিনের চাওয়ার ফল পৌরসভার রাস্তার সংস্কার কাজ। কিন্তু নিুমানের ইট দ্বারা শুরু হওয়া সংস্কার কাজ অবশেষে জনগণের তোপের মুখে বন্ধ হল গেল।
জানা গেছে, গত শনিবার থেকে শুরু হয়েছিল ৪২ লক্ষ টাকার রাস্তা নির্মাণের কাজ। যেটি শুরু হবে জীবননগর পৌরসভার সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলামের বাড়ির সামনে থেকে শেষ হবে সুবোলপুর মোড় পর্যন্ত, যার দৈর্ঘ্য ৬৬৬ মিটার। খাতা-কলমে সমস্ত রাস্তাটি সংস্কার হবে ১নং ইটদ্বারা এবং মানসম্মত কিন্তু সেটি ছিলো খাতা-কলমে লেখা, বাস্তবে ছিলো লোক দেখানো।
এ বিষয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রায় ১৩-১৪ বছর যাবৎ রাস্তার কোন উন্নতি হয় নি আর যখনি রাস্তার কাজ শুরু হল তখনি নিুমানের ইট দ্বারা কাজ শুরু হল।
এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মজিবর রহমান বলেন, রাস্তার পাশে যে ইট আছে তা এই রাস্তার যে টেন্ডার পেয়েছে তার নিকট বিক্রয় করা হয়েছে। তবে এলাকার লোকজনের কথামত আমি সেখানে গিয়েছিলাম এবং তাদের পুরাতন ইট দ্বারা কাজ করতে নিষেধ করেছি ।

Leave A Reply

Your email address will not be published.