Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেএসসি-জেডিসির ফল ২৯ ডিসেম্বর


চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলন করে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত ১ নভেম্বর শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয়েছিল ১৭ নভেম্বর। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ২২ লাখ শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.