Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেরুজালেম নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র জেরুজালেম শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ‘ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা’ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, “জেরুজালেম হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’।” নৃতাত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, “জেরুজালেমকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসংঘের ওই ভোটাভুটির মধ্য দিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে, এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।” সূত্র : আনাদোলু নিউজ

Leave A Reply

Your email address will not be published.