Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জেল হত্যা দিবস উপলক্ষে রংপুর মহানগর ছাত্রলীগের র্যালী

m
রংপুর প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে রংপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে শোক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর বেতপট্টি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিশাল শোক র্যালী বের করা হয়।
র্যালীতে রংপুর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর ভোকেশনাল স্কুল এ্যান্ড কলেজ, নর্দান মেডিকেল কলেজ, আই.এস.টিসহ রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.