Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেলা পরিষদ নির্বাচন: মোবাইল ব্যবহারের অপরাধে দুই আনসার সদস্যকে প্রত্যাহার

জাহাঙ্গীর আলম রিকো,হাতিবান্ধা: লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে হাতীবান্ধার গোতামারী ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ব্যবহারের অপরাধে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অজয় কুমার সরকার আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে প্রত্যাহার হরেন। প্রত্যাহারকৃত আনসার সদস্য দুজন হলেন আব্দুল গফুর ও সুরুজ্জামান। তারা দু’জনেই ভেলাগুড়ি ইউনিয়নের বাসিন্দা।
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান সহকারী কমিশনার (ভুমি) হাতিবান্ধা উপজেলা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে তাদের দুজনকে বিদ্যালয়ের একটি কক্ষে আটক রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.