Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়পুরহাটের পাঁচবিবিতে কিশোরী ধর্ষনের শিকার, থানায় মামলা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বৎসরের কিশোরীকে ধর্ষনের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে ।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃঞ্চপুর (আটাপাড়া) গ্রামের আঃ আজিজের কন্যা রোজিনা (১৩) তার বাড়িতে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন টি একই গ্রামের কেতাব উদ্দিনের বাড়িতে চার্জ করার জন্য নিয়ে যায়। এই সুযোগে কেতাব উদ্দিনের পুত্র রিপন (১৮) রোজিনাকে ডেকে তার নিজ ঘরে নিয়ে যায়। পরে লম্পট রিপন  সাপটে ধরে রোজিনাকে জোরপূর্বক ধর্ষন করতে থাকে। এ সময় রোজিনার চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এলে লম্পট রিপন পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষিতাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা থানায় একটি নারী ও শিশু নিযাতন আইনে মামলা করেছে।যার মামলা নং-৪৩/১৫।

Leave A Reply

Your email address will not be published.