Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়ের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল

s-4
স্পোর্টস ডেস্ক:
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলকে তারা হারিয়েছে ৬ উইকেটে। এ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেন নাঈম ইসলাম। তবে, দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন আরো ৬ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা এবং রেকর্ড গড়ে সজিব ১৩২ রানের বিনিময়ে মোট ১৫টি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে তিনি ৮২ রানে ৯টি এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬টি উইকেট নেন সজিব। এ স্পিনারের এর আগে ১১৩ রানে ১৩ উইকেট ছিল সেরা বোলিং। সজিবের বোলিং জাদুতে প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানেই অল-আউট হয়েছিল সফরকারীরা। জবাবে মন্থর ব্যাটিংয়ে পরিচয় দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছিল ২১১ রান। মাত্র ৫ রানের লিড নিতে পারা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দল দ্বিতীয় ইনিংসেও সজিবের জাদুতে কুপোকাত হয়ে পড়ে। মাত্র ১০৮ রান করেই তাদের ইনিংস গুটিয়ে যায়। ১০৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটন কুমারের ৪২ রানে ভর করে এবং নাঈম-ফরহাদের ৩৩ রানের ছোট জুটিতে জয় পায় বাংলাদেশের যুবারা। ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় নাঈমবাহিনী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সজিব।


Leave A Reply

Your email address will not be published.