Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝালকাঠিতে নারী আইনজীবীর লাশ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠিতে আফরোজা বেগম (৫২) নামে এক নারী আইনজীবীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  রাতে শহরের আমতলা সড়কে ওই আইনজীবীর নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি) শীল মনি চাকমা জানান, আইনজীবী আফরোজা বেগম তার বাসায় একাই থাকতেন। শুক্রবার রাতে তার ঘর থেকে শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। পরে শনিবার সারা দিন ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। এক পর্যায়ে তার কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।  ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.