Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ কালীগঞ্জে পরিবেশ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Upzila Meeting

 

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুন জাকজমকপূর্ণভাবে পরিবেশ দিবস পালিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, সাংবাদিক নয়ন খন্দকার, সোনার বাংলা ফাউন্ডেশনের সমন্বয়কারী মসিয়ূর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.