Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ইয়াবাসহ গ্রেফতার ২

মনিরুজ্জামান সুমন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হামদাহ শেখপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মুক্ত মিয়া (২৩) ও খন্দকার আবেদন আলীর ছেলে মাসুদ রানা (২১)।

ঝিনাইদহ সিপিসি-২, র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক এলাকা থেকে মুক্ত মিয়া ও মাসুদ রানা নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব। সে সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.