Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে জিংকসমৃদ্ধ ব্রি-ধান ৬৪ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ :

এগ্রিকালচারাল এ্যাডভাইজারি সোসাইটি (আস) ও হারভেস্ট প্লাস বাংলাদেশের যৌথ উদ্দোগে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের মাঠে জিংকসমৃদ্ধ ব্রি ধান৬৪ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-পরিচালক এ বি এম ফজলুর রহমান, ড. এম কে বাশার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আস এর কর্মকর্তা সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশের আজকাল মা ও শিশুদের মধ্যে জিংকের ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে। জিংকের অভাব দূর করার ক্ষেত্রে এই জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের পুষ্টির অভাবে ভোগা মানুষের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নে অবদান রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠ দিবসে ৫ শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

উল্লেখ্য, এগ্রিকালচারাল এ্যাডভাইজারি সোসাইটি (আস) ও হারভেস্ট প্লাস বাংলাদেশ ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার ১৬ টি উপজেলার ৬৯ গ্রামের ৫’শ জন প্রশিক্ষিত কৃষকদের মাঝে জিংকসমৃদ্ধ ব্রি-ধান ৬৪ জাতের প্রদশীর্ণ কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.