ঝিনাইদহে “জেমিনি” বাহিনীর আবির্ভাব
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের পৌর এলাকায় “জেমিনি” নামের একটি বাহিনীর আর্বিভাব হয়েছে। এদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে পৌর পাগলাকানাই এলাকার সাধারণ মানুষ। বিভিন্ন সময় তারা এলাকার ব্যবসায়ীদের নিকট নিরব চাঁদাবাজী করে চলেছে। অত্যাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
খোঁজ নিয়ে জানা যায়, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলামের নিকট চাঁদা দাবী করে ওই বাহিনীর লোকজন। চাঁদা না দিলে হত্যার হুমকিও প্রদাণ করে। এ ঘটনার ব্যবসায়ী মনিরুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৬৪৩। তারিখ ১৪/০৫/২০১৫ ইং।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, পাগলাকানাই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে তাকে রাতে বাড়ী থেকে ধরে বেধড়ক মারপিট করে “জেমিনি” গ্রুপের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে “জেমিনি” বাহিনীর সদস্য লালু, জনি, ফারুক, হাসিব, লিটন, সুজন, দীপক ও মিরাজকে আটক করে। পরে ছাড়া পেয়ে বেপরোয়া হয়ে উঠছে তারা।
এ ব্যপারে ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমান নাথ জানান, এমন কোন বাহিনীর কথা আমার জানা নেই। তবে যদি কেউ অভিযোগ করে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই “জেমিনি” বাহিনীর হাত থেকে রেহায় পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকার ভুক্তভোগী মানুষ।
