Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে তিন মাস লোহার শিকলে বন্দি প্রতিবন্ধী যুবক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের আরাপপুরস্থ নবগঙ্গা সেতুর নিচে জিয়াউল করিম চৌধুরী নামে এক যুবককে তিন মাস ধরে লোহার শিকল দিয়ে বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। জিয়াউল করিম আরাপপুর গ্রামের আজিজুল হক চৌধুরী ছেলে। গত কাল সকালে প্রায় তিন মাস পর ওই স্থান হতে পুলিশ ও সাধারণ জনতা তাকে উদ্ধার করে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জিয়াউল করিম ঝিনাইদহ কলেজ থেকে ২০০০ সালে স্নাতক পাস করে। এরপর চাকরি নিয়ে তিনি চট্টগ্রামে যান। পরে সেখানে গিয়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং ২০০১ সালে বাড়ি ফিরে আসেন। অসুস্থতার এক পর্যায়ে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তার পরিবার জানায়।
কিন্তু এতো কিছুর পরও তাকে সুস্থ করা সম্ভব হয় নি। অবশেষে সম্প্রতি কয়েকদিন যাবৎ তার উদ্ধত আচরণ নিয়ন্ত্রণ করতে না পেরে তার পরিবারের লোকেরাই তাকে ওই স্থানে শিকল দিয়ে বেঁধে রাখে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন জানান, সম্পূর্ণ ঘটনাটিই অমানবিক। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, নিজ বাড়িতে রেখে চিকিৎসা করার জন্য জিয়াউল করিমকে উদ্ধারপূর্বক তার পরিবারের কাছে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.