Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

Jute Pic-Jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০ হাজার ৪৭০ হেক্টরে ২ লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়া সহ অন্যান্নরা সাংবাদিককে জানান, এবার টিটু মিয়া ৩ একরের বেশি জমিতে পাট চাষ করেছেন। এ বছর পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হচ্ছে না। জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। এবার পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তওরর ডেপুটি ডাইরেক্টর শাহ মো. আকরামুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের বাম্পার ফলন হবে বলেও তিনি জানান। সোনালী আঁশ নামে খ্যাত পাট একটি সহজলভ্য অর্থকারী কৃষি ফসল।
তাছাড়া ঝিনাইদহ যশোর-খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জুট মিলে উৎপাদিত পাটের ব্যাগ, সুতা ও কার্পেটের রয়েছে দেশ-বিদেশে ব্যাপক চাহিদা। এরপরও পাটখড়িরও রয়েছে ব্যাপক চাহিদা। জ্বালানিসহ নানা কাজে পাট খড়ির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যে কারণে প্রতি বছর ঝিনাইদহ অঞ্চলে পাটের চাষ বাড়ছে।

Leave A Reply

Your email address will not be published.